বেইজিং, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) --- শুক্রবার চীনা গণমাধ্যমে পশ্চিমাদের অভিযুক্ত করে বলা হয়, পশ্চিমারা চীনকে বিচারের মুখোমুখি করছে এবং চীনের ওপর বিদেশি মূল্যবোধ চাপিয়ে দিচ্ছে।
নরওয়ের অসলোতে চীনা ভিন্নমতালম্বী লিউ জিয়াবোকে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানের ঘন্টাখানেক আগে এ অভিযোগ করে চীন।
"আজ নরওয়ের অসলোতে একটি প্রহসন ঘটতে যাচ্ছে, এটি হচ্ছে চীনের বিচার" কম্যুনিস্ট পার্টির মুখপাত্র 'পিপলস ডেইলি' পরিচালিত জনপ্রিয় ট্যাবলয়েড 'দ্যা গ্লোবাল টাইমস' এর এক সম্পাদকীয়তে এ কথা বলা হয়।
"আজকাল পশ্চিমা বিশ্বের মানুষের মতামতও নোবেল কমিটি পক্ষীয়দের গলাবাজি থামাতে পারছে না, তারা চীনের 'ভাবমূর্তি হারানো' ও 'অস্বস্তি' নিয়ে' কাহিনী ফাঁদার চেষ্টা করছে।"
"পশ্চিমাদের সংবাদমাধ্যম যত ক্ষমতাবান হোক না, তাদের আঘাত তত জোরালো হবে না, তারা মানুষকে বিভ্রান্ত করতে পারবে না।"
বেইজিংয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রচুর পুলিশীযান শহরে টহল দিচ্ছে। এর মধ্যে লিউ'র অ্যাপার্টমেন্ট, তিয়ানয়ানমেন স্কোয়ার ও নরওয়ের দূতাবাসও রয়েছে।
পুলিশ লিউর বাসভবন অভিমুখে যাত্র করা একদল জার্মান কূটনেতিককে ফিরিয়ে দিয়েছে যেখানে লিউর স্ত্রী গৃহবন্দী হয়ে আছেন বলে অনুমান করা হচ্ছে।
প্রাক্তণ সাহিত্য অধ্যাপক লিউ জিয়াবোর স্ত্রী রয়টার্স কে বলেছেন, তার স্বামী ১৯৮৯ সালে তিয়ানয়ানমেন স্কয়ারের রক্তাক্ত আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে নোবেল পুরস্কার উৎসর্গ করেছেন।
বিশ্বব্যাপি লিউ'র খ্যাতি নিয়ে বেইজিংবাসীর কোন আগ্রহ নেই। তারা জরুরী রাজনৈতিক পূনর্গঠন থেকে সমৃদ্ধি অর্জনের চেষ্টায় অনেক বেশী ব্যস্ত ও আগ্রহী।
"১৯৮৯ সালের আন্দোলনের পর থেকে সবকিছুই এখন অন্যরকম। মানুষের ধ্যানধারণা পরিবর্তিত হয়ে গেছে। লিউ'র মতো লোকজন এখন অপ্রাসঙ্গিক" জানিয়েছেন ব্যবসায়ী মহিলা মা জুনপেং।
নোবেল কমিটি সিদ্ধান্ত নিয়েছে, তারা নোবেল পুরস্কার জয়ী লিউ জিয়াবোর প্রতিনিধিত্বকারী একটি শূন্য চেয়ার অনুষ্ঠানস্থলে রাখবে। শুন্য চেয়ারটি ভিন্নমতালম্বীদের প্রতি চীনের মনোভাবের প্রতিক হিসেবে থাকবে।
কারাবন্দীত্বের কারণে কোন নোবেল পুরস্কার প্রাপক ১৯৩৫ সালের পর এবারই প্রথম অনুষ্ঠানস্থলে থাকতে পারছেন না। ১৯৩৫ সালে শান্তিবাদী কার্ল ফন ওজিটেজড্কি নাজী জার্মানীর জেলে থাকার কারণে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮৪৪ ঘ.
bdnews24