বেইজিং, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- এবছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া চীনের কারাবন্দি লিউ জিয়াবোকে শুক্রবার অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন নোবেল পুরস্কার কমিটির চেয়ারম্যান থরবোর্ন জাগল্যান্ড।
চীনের বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্যেই অসলোতে শুক্রবার জিয়াবোর অনুপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। চীনের বিরোধিতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি জিয়াবো বা তার পরিবারের কেউ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এজন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, লিউ ও তার স্ত্রীকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে না দেওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
জাগল্যান্ডের মতো ওবামাও অবিলম্বে জিয়াবোকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। তিনি জিয়াবোর সংগ্রামকে শান্তিপূর্ণ উল্লেখ করে যত তাড়াতাড়ি সম্ভব তাকে মুক্তি দেওয়া উচিত বলে মন্তব্য করেন।
জিয়াবো তার এ পুরস্কারের অর্থ ১৯৮৯ সালে চীনের তিয়েনআনমেন স্কয়ারের বিক্ষোভে নিহতদের উদ্দেশে উৎসর্গ করেছেন।
চীনে সরকারবিরোধী কর্মকাণ্ডের জন্য ১১ বছরের সাজা ভোগের অংশ হিসেবে কারাগারে রয়েছেন লিউ জিয়াবো।
কিন্তু জিয়াবো ভুল কিছু করেননি মন্তব্য করে জাগল্যান্ড এক বিবৃতিতে বলেন, "নোবেল কমিটি জিয়াবোকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছে।"
চীনে দারিদ্রমুক্তির সফল কর্মসূচিকে 'অসাধারণ অর্জন' বলে প্রশংসা করেন জাগল্যান্ড।
তবে তিনি এও বলেন, "বিশ্বে উদীয়মান শক্তি হিসাবে চীনের উত্থানের কারণেই বেইজিংকে এখন তার সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে।"
আগামীতে আরো অবাধ ও মুক্ত চীন দেখার আশা প্রকাশ করে জাগল্যান্ড বলেন, মানুষের স্বাধীনতার আকাঙ্খা কোনো শক্তিই রুখে দাঁড়াতে পারে না। আর চীনও শেষ পর্যন্ত আইনের শাসনের দেশে পরিণত হবে যেখানে মানবাধিকার সমুন্নত থাকবে।
এর আগে বৃহস্পতিবার নোবেল কমিটির চেয়ারম্যান জাগল্যান্ড বলেন, জিয়াবোকে সর্বজনীন মানবাধিকারের ভিত্তিতে নোবেল দেওয়া হয়েছে, চীনকে ক্ষুব্ধ করার জন্য কিংবা চীনের ওপর পশ্চিমা মূল্যবোধ চাপিয়ে দেওয়ার জন্য নয়।
কিন্তু তার এ মন্তব্য অগ্রাহ্য করেছে চীন।
জিয়াবোর পুরস্কার গ্রহণ ঠেকাতে চীন দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করাসহ তার সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগের ওপরও কড়াকড়ি করেছে।
চীনের সিদ্ধান্তের বিরোধিতা করে যারা অসলোর অনুষ্ঠানে যেতে চেয়েছিলেন তাদেরও দেশ ছাড়তে দেওয়া হয়নি। রাখা হয়েছে কড়া নজরে।
বাইরের বিশ্বের সঙ্গে জিয়াবো বা সংশি
bdnews24