২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১৪

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের একটি শহরে শুক্রবার গাড়িবোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 01:25 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

পাকিস্তান, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের একটি শহরে শুক্রবার গাড়িবোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন। হাঙ্গু হাসপাতালের কাছে এ বিস্ফোরণ ঘটে। বোমা হামলাকারী একটি ট্রাকটর নিয়ে হাঙ্গু হাসপাতালে ঢুকে যায় বলে জানিয়েছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। তারা জানান, নিহতদের মধ্যে তিনজন পুলিশ রয়েছে। আহত হয়েছে আরো ১৬ জন। পাকিস্তানে সোম ও বুধবারে দু টি বোমা হামলার পর শুক্রবার আবার এ হামলা হলো। বুধবার কোহাতের কাছে একটি শহরে আত্মঘাতী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়। এর আগে সোমবার এই উত্তরপশ্চিমাঞ্চলেরই মোহমান্দ জেলায় আত্মঘাতী হামলায় নিহত হয় অন্ততপক্ষে ৪০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২২ ঘ.