২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে ছাত্র বেতন বাড়ানোর প্রস্তাব পার্লামেন্টে অনুমোদন

বাইরে ব্যাপক বিক্ষোভের মধ্যেই শিক্ষার্থীদের বেতন বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাজ্যের পার্লামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 06:32 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

লন্ডন, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাইরে ব্যাপক বিক্ষোভের মধ্যেই শিক্ষার্থীদের বেতন বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাজ্যের পার্লামেন্ট। টিউশন ফি ৯ হাজার পাউন্ড পর্যন্ত বাড়ানোর এ প্রস্তাব বৃহস্পতিবার হাউস অফ কমন্সে ২১ ভোটের ব্যবধানে পাস হয়। লিবারেল ডেমোক্রেটদের সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়া রক্ষণশীল দলের জন্য এটি ছিলো একটি বড় চ্যালেঞ্জ। পার্লামেন্টের ভোটে উৎরে গেলেও ক্ষমতাসীন জোটের অনেক পার্লামেন্ট সদস্য যে সরকারের প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি, তা ভোটের ব্যবধান স্পষ্ট করেছে বলে মনে করছেন বিশে