২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নোবেল পুরস্কার চীন বিরোধী নয়'

কারাবন্দি লিউ জিয়াবোকে দেওয়া নোবেল শান্তি পুরস্কার চীনের বিরুদ্ধে নয় কিংবা চীনের ওপর পশ্চিমা মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টাও নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 03:55 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

বেইজিং, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- কারাবন্দি লিউ জিয়াবোকে দেওয়া নোবেল শান্তি পুরস্কার চীনের বিরুদ্ধে নয় কিংবা চীনের ওপর পশ্চিমা মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টাও নয়। বরং চীনের জনগণকে সম্মান দেখিয়ে সর্বজনীন মানবাধিকারের ভিত্তিতেই এ পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটির চেয়ারম্যান থরবোয়েন জাগল্যান্ড বৃহস্পতিবার একথা বলেছেন। চীনের ভাবমূর্তি ক্ষুন্ন করার নতুন চক্রান্ত হিসেবেই পশ্চিমারা কারাবন্দি লিউ জিয়াবোকে নোবেল শান্তি পুরস্কার দিচ্ছে, বেইজিংয়ের এ অভিযোগ খন্ডন করে জাগল্যান্ড ওই কথা বলেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "লিউকে শান্তি পুরস্কার দেওয়াটা কোনো প্রতিবাদ নয়। বরং চীনে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে রাজনৈতিক সংস্কারের সমন্বয় সাধন এবং মৌলিক মানবাধিকারের জন্য লড়াই করে যাওয়া মানুষদের সমর্থন দেওয়াটা তাদের ভবিষ্যতের জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সংকেতই দিচ্ছে এ পুরস্কার।" পশ্চিমা মূল্যবোধ নয় বরং 'সর্বজনীন মূল্যবোধ' ও 'সর্বজনীন মানবাধিকারবোধ' সমুন্নত করারই বার্তা বহন করছে এ পুরস্কার। কিন্তু জাগল্যান্ডের এ বক্তব্যে চীন সন্তুষ্ট হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ, 'সর্বজনীন মূল্যবোধ' শব্দটিকে পশ্চিমা উদারনৈতিকতার সমার্থক শব্দ বলেই মনে করে চীন। বুধবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়,"চীন সরকারকে উৎখাত করতে লিউ'র পক্ষে যা যা করা সম্ভব তার সবই সে করেছে। আর এসবই পশ্চিমা কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির চীন বিরোধী অবস্থান ও কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।" "সে কারণেই নোবেল শান্তি পুরস্কারে জন্য লিউ-এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই পশ্চিমের কিছু মানুষ সে সিদ্ধান্তকে স্বাগত জানায়।" শুক্রবার অসলোয় জিয়াবোকে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য ১১ বছরের সাজা ভোগের অংশ হিসেবে কারাগারে রয়েছেন লিউ জিয়াবো। নোবেল শান্তি পুরস্কারের জন্য জিয়াবোকে মনোনীত করায় তার তীব্র সমালোচনা করে আসছে চীন। শুক্রবারের পুরস্কার প্রদান অনুষ্ঠান বর্জনের জন্য কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে দেশটি। বিশ্বের বিভিন্ন দেশকে এ অনুষ্ঠান বর্জন করার আহ্বান জানিয়েছে চীন। সেইসঙ্গে এ অনুষ্ঠানে কোনো দেশ যোগ দিলে তা চীনকে অশ্রদ্ধারই নামান্তর হবে বলে সতর্ক করেছে। জিয়াবোর নোবেল শান্তি পুরস্কার জয়ের পাল্টা পদক্ষেপে চীন তাইওয়ানের সাবেক ভাইস প্রেসিডেন্ট লিয়েন চ্যানকে বৃহস্পতিবার নিজস্ব 'কনফুসিয়াস শান্তি পুরস্কার'ও দিচ্ছে। চীনের আহ্বানে সাড়া দিয়েছে অনেকগুলো দেশ। নরওয়ের নোবেল কমিটি বলেছে, ১৯ টি দেশ অনুষ্ঠানে অংশ নিচ্ছে না। তবে আমন্ত্রিতদের দুই তৃতীয়াংশ অনুষ্ঠানে যোগ দেবে বলে জানায় কমিটি। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিুকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যরা লিউ জিয়াবো ও তার স্ত্রী লিউ জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। লিউ জিয়াকে স