আবিদজান/জাতিসংঘ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হিসেবে বুধবার আলাসানে ওয়াতারাকে সমর্থন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
এর মধ্য দিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগবোর বিরুদ্ধে তার অবস্থান আরো শক্তিশালী হলো বলে ধারণা করা হচ্ছে।
জিব্যাগবোকে ক্ষমতা ছাড়ার জন্য জাতিসংঘ, ইউরোপী ইউনিয়ন এবং পশ্চিম আফ্রিকার ইকোওয়াস ব্লক অনুরোধ জানিয়ে আসলেও তিনি তা প্রত্যাখান করে আসছিলেন।
দশকব্যাপী সংঘাত অবসানের লক্ষ্যে গত ২৮ নভেম্বর পশ্চিম আফ্রিকার এ দেশে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন প্রাথমিকভাবে আলাসানে ওয়াতারাকেই বিজয়ী ঘোষণা করেছিলো। তবে কিছু এলাকায় জালিয়াতির অভিযোগ এনে ওই ফলাফল অবৈধ ঘোষণা করে বর্তমান প্রেসিডেন্ট জিব্যাগবোর এক মিত্রর নেতৃত্বাধীন সাংবিধানিক পরিষদ।
এরপর নতুন প্রেসিডেন্ট হিসেবে আলাদাভাবে শপথ নেন জিব্যাগবো এবং তার প্রতিপক্ষ আলাসানে ওয়াতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১২৪৩ ঘ.
bdnews24