কোহাত, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় কোহাত শহরের একটি বাজারে বুধবার বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৪ জন। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
কোহাতের পুলিশ প্রধান দিলাওয়ার বাঙ্গাশ বলেছেন, ১৮ থেকে ২০ বছর বয়সের এক তরুণ ৬ কেজি বিস্ফোরক বহন করে এনে এ হামলা চালিয়েছে।
এর আগের খবরে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর জানিয়েছিলেন, বোমাটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ছোট যাত্রীবাহী বাসে লুকানো ছিলো।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, যাত্রী বোঝাই বাসটি ছাড়ার আগ মূহূর্তে হামলাকারী বাসের গেটের কাছে এসে বোমা বিস্ফোরণ ঘটায়।
এতে হতাহতের ঘটনা ঘট ছাড়াও বহু দোকানপাট ধ্বংস হয়েছে।
একই অঞ্চলের মোহমান্দ এলাকায় একটি সরকারি কার্যালয় চত্বরে সোমবার দুটি বোমা হামলায় ৪০ জন নিহত হওয়ার পর নতুন করে এ হামলা হলো।
আল-কায়েদা সংশ্লিষ্ট তালেবানরা সোমবারের হামলার দায় স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪১ গ.
bdnews24