২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার যুদ্ধাপরাধ খতিয়ে দেখছে আইসিসি

দক্ষিণ কোরীয় দ্বীপে গোলা হামলা এবং যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালত 'আইসিসি' র কৌসুলি লুইস মোরেনো-ওকাম্পো সোমবার একথা জানিয়েছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 04:30 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

আমস্টার্ডাম, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ কোরীয় দ্বীপে গোলা হামলা এবং যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালত 'আইসিসি' র কৌসুলি লুইস মোরেনো-ওকাম্পো সোমবার একথা জানিয়েছেন । এক বিবৃতিতে বলা হয়েছে, মোরেনোর কার্যালয় দক্ষিণ কোরিয়ার দ্বীপে গোলা হামলার ঘটনায় উত্তর কোরিয়া বাহিনীর যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ পেয়েছে। এ অভিযোগের ভিত্তিতে আইনি প্র"ক্রিয়ায় তা যাচাই করে দেখার প্রাথমিক কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন মোরেনো। তার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, দু'টি ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ উঠেছে। একটি হচ্ছে, ২৩ নভেম্বরে দক্ষিণ কোরিয়ার ইয়োনপেয়োং দ্বীপে উত্তর কোরিয়ার গোলা হামলা। এতে ৪ জন নিহত হওয়া ছাড়াও আরো আনেকে আহত হওয়াসহ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আরেকটি হচ্ছে, দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান ডুবির ঘটনা। এ বছর ২৬ মার্চে উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে যে জাহাজ ডুবে নিহত হয় ৪৬ জন নাবিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২৪ ঘ.ৃ