নটয়েজ, ফ্রান্স, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ২০০০ সালে কনকর্ড দুর্ঘটনার জন্য সোমবার যুক্তরাষ্ট্রের কন্টিনেন্টাল এয়ারলাইন্সসহ এর এক মেক্যানিককে দায়ী করেছে ফ্রান্সের একটি আদালত।
কনকর্ড দুর্ঘটনায় মানুষের প্রাণহানিতে ভূমিকা থাকার কারণে আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করেছে।
কন্টিনেন্টালকে ২০০,০০০ ইউরো জরিমানা করাসহ কন্টিনেন্টালের মেক্যানিক জন টেইলরকে ১৫ মাসের স্থগিত কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
কন্টিনেন্টাল এ রায়ে ফ্রান্সের স্বার্থরক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছে এবং এর বিরুদ্ধে আপীল করবে বলে জানিয়েছে।
আদালতের রায়ে বলা হয়, কন্টিনেন্টাল এয়ারলাইন (বর্তমানে ইউনাইটেড কন্টিনেন্টাল হোল্ডিংস) এবং বায়ু ও মহাকাশ সংক্রান্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান 'ইএডিএস'কে দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোকে ৭০-৩০ ভাগ করে ক্ষতিপূরণ দিতে হবে।
ওই দুর্ঘটনায় ১১৩ জন নিহত হয়েছিলো।
২০০০ সালের ২৫ জুলাই এয়ার ফ্রান্স কনকর্ড প্যারিস ছাড়ার পরই ইঞ্জিনে আগুন ধরে গিয়ে দ্য গল বিমানবন্দরের কাছে একটি হোটেলের ওপর আছড়ে পড়ে। এতে বিমানের ১০৯ আরোহীর সবাই নিহত হয় এবং ভূপৃষ্ঠে নিহত হয় আরো চারজন ।
এ ঘটনার কারণে ২০০৩ সালে কনকর্ড এর সার্ভিস বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/২০১৫ ঘ.
bdnews24