২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪০

পাক-আফগান সীমান্ত এলাকায় এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার কার্যালয়ে সোমবার দুই সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর বোমা হামলায় অন্ততপক্ষে ৪০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 12:02 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

পেশোয়ার, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাক-আফগান সীমান্ত এলাকায় এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার কার্যালয়ে সোমবার দুই সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর বোমা হামলায় অন্ততপক্ষে ৪০ জন নিহত হয়েছে। ওই অঞ্চলের এ ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বোমা বিস্ফোরণে কার্যালয়ের বেশ কয়েকটি কক্ষ ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছে ৪০ জন। আহত হয়েছে আরো অনেকে। মোহমান্দ অঞ্চলের শীর্ষ সরকারি কর্মকর্তা আমজাদ আলি খান টেলিফোনে রয়টার্সকে বলেন, "আপাতদৃষ্টিতে হামলাটি আত্মঘাতী বলেই মনে হচ্ছে।" আমজাদকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, "দুজন হামলাকারী ছিলো। তারা পায়ে হেটে সেখানে আসে। প্রথমজন আমার একজন ডেপুটির কার্যালয়ে ভেতরে নিজেকে উড়িয়ে দিয়ে বিস্ফোরণ ঘটায়। আর ২য় জন বিস্ফোরণ ঘটানোর সময় প্রহরীরা তাকে ধরে ফেলে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০০ ঘ.