২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু আলোচনা শুরু

এক বছরেরও বেশি সময় পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় আবার ছয় বিশ্বশক্তির সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 04:22 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

জেনেভা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক বছরেরও বেশি সময় পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় আবার ছয় বিশ্বশক্তির সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। ইরানের বিরোধপূর্ণ পরমাণু কর্মসূচি প্রসঙ্গে নতুন আলোচনার দ্বার খোলার আশা নিয়ে শুরু হয়েছে এ বৈঠক। পশ্চিমা বিশ্ব মনে করে ইরান তার এ কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তাদের কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে দাবি করছে। তাছাড়া, এ কর্মসূচিকে নিজেদের অধিকার উল্লেখ করে ইরান তা থেকে পিছু না হটার অঙ্গীকার করেছে। জেনেভায় আলোচনায় বসার আগে রোববার ইরান দেশে উৎপাদিত ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করার ঘোষণা দিয়ে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ব্যাপারে তাদের অটল মনোভাব জানিয়ে দিয়েছে। ফলে ৬ -৭ ডিসেম্বরের এ আলোচনায় ছয় বিশ্বশক্তি-- ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বড় ধরনের কোনো অগ্রগতির আশা করছে না। কূটনীতিকরা বলছেন, বস্তুনিষ্ঠ আরো আলোচনার জন্য দুপক্ষ আবার আগামী বছর আলোচনায় বসতে রাজি হলে সেটিই হবে বৈঠকে অগ্রগতির লক্ষণ। ইরানের পরমাণু আলোচক সাঈদ জলিলি এবং ইইউ এর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন আলোচনা শুরুর পরপরই এক পশ্চিমা কর্মকর্তা বলেছেন, " আলোচনা শুরু হয়েছে মাত্র।" আস্টোন ছয় বিশ্বশক্তির পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। ছয় বিশ্বশক্তি আশা করছে ইরান তাদের পরামাণু কর্মসূচি নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেবে। যেগুলোর জবাব তারা এ পর্যন্ত দেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, "ইরানের সামনে পথ খুবই পরিস্কার। আর তা হচ্ছে সহযোগিতা করা নয়তো আরো বেশি বিচ্ছিন্নতার মুখে পড়া।" পশ্চিমারা চায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে দিক। কেননা এর মাধ্যমে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। তবে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, জেনেভায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আলোচনা হবে না। আলোচনা হবে পরমাণু সহযোগিতা নিয়ে। জেনেভা আলোচনা নিয়ে আশাবাদী কিনা এ ব্যাপারে ইরানের পরমাণু বিষয়ক প্রতিনিধি সায়েদ জালিলিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অন্যদের আচরণের ওপর সবকিছু নির্ভর করছে।" সা