২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির মামলায় ২ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দুই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সন্ত্রাসবাদ-বিরোধী আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 11:23 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দুই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সন্ত্রাসবাদ-বিরোধী আদালত। ২০০৭ সালে বেনজির হত্যাকান্ডের আগে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে এ নির্দেশ দেওয়া হয়েছে। এক আইনজীবী রোববার একথা জানিয়েছেন। বেনজির ভুট্টো হত্যাকান্ড পাকিস্তানের ইতিহাসে রহস্যময়তার আড়ালে চাপা পড়ে থাকা অন্যতম আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। বিশেষ কৌসুলি চৌধুরি জুলফিকার আলী রয়টার্সকে বলেন, "আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ পরোয়ানা জামিন-অযোগ্য। তাদেরকে যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে।" তিনি বলেন, "তারা বেনজিরের নিরাপত্তা বিধানের দায়িত্বে ছিলেন। কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করতে তারা ব্যর্থ হয়েছেন। ঘটনার পর অন্যান্য কর্মকর্তাদের বাধার মুখেও তারা অপরাধস্থল ধুয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন।" এ ব্যপারে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে আদালতের কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি। জুলফিকার আলী দুই পুলিশকর্মকর্র্তার নাম জানিয়েছেন। তারা হলেন, হত্যাকাণ্ড যেখানে ঘটেছিলো সেই রাওয়ালপিন্ডি শহরের প্রাক্তন পুলিশ প্রধান সৌদ আজিজ ও তার সহকারী পুলিশ কর্মকর্তা খুররম শাহজাদ। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর বেনজির ভুট্টো রাওয়ালপিন্ডিতে এক নির্বচনী মিছিল চলাকালে গুলিতে ও আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। এক বছরের স্বেচ্ছা নির্বসনের পর দেশে ফেরার এক সপ্তাহের মধ্যেই এ ঘটনা ঘটে। গত এপ্রিলে নিউইয়র্কে জাতিসংঘের এক তদন্ত কমিশনের প্রকাশিত রিপোর্টে বলা হয়, এ ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী ও নিরপত্তা কর্মকর্তরা জড়িত থাকার সম্ভাবনা কোন নির্ভরযোগ্য তদন্তেই উড়িয়ে দেওয়া উচিত না। রিপোর্টে পাকিস্তানি কতৃপক্ষের তীব্র সমালোচনা করে বলা হয়েছে তারা তদন্ত কাজের দারুণ ক্ষতি করেছে। বিশ্লে