মাদ্রিদ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রকদের অনানুষ্ঠানিক ধর্মঘটের দ্বিতীয় দিন শনিবার বিকালে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার।
এ ঘোষণার পর বিমান চলাচল নিয়ন্ত্রকরা কাজে যোগ দেওয়া শুরু করেছে বলে রাষ্ট্রচালিত বিমানবন্দর কর্তৃপক্ষ এইএনএ'র একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন।
জরুরি অবস্থা ঘোষণা করে বলা হয়, যেসব বিমান চলাচল নিয়ন্ত্রক কাজে যোগ দেবেন তারা আইন ভঙ্গ করবেন।
এর আগে ওই ধর্মঘট প্রত্যাহার না হলে জরুরি অবস্থা ঘোষণা করার সতর্কতা দেয় সরকার। মাদ্রিদে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকের আগে স্পেনের উপ-প্রধানমন্ত্রী আলফ্রেডো রুবালকাবা সাংবাদিকদের বলেন, "পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকার জরুরি অবস্থা ঘোষণা করবে।"
বেতন-ভাতাসহ বিভিন্ন দাবি নিয়ে এইএনএ'র সঙ্গে বিরোধের জের ধরে শুক্রবার অনানুষ্ঠানিক ধর্মঘটে যায় বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রকরা। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকালে বিমান নিয়ন্ত্রণ টাওয়ারের দায়িত্ব নেয় সেনাবাহিনী।
শনিবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট অব্যাহত থাকায় ভোগান্তিতে পড়েছে কয়েক লাখ যাত্রী।
জরুরি অবস্থা ঘোষণার পর বিমান চলাচল নিয়ন্ত্রকরা কাজে যোগ দেওয়া শুরু করলেও ফ্লাইট চলাচলে বিঘ
bdnews24