২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বোমা হামলায় ৭ ইরানি তীর্থযাত্রী নিহত

বাগদাদে শনিবার ইরানি তীর্থযাত্রীদের লক্ষ করে চালানো বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত ও ২৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 09:21 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

বাগদাদ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদে শনিবার ইরানি তীর্থযাত্রীদের লক্ষ করে চালানো বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত ও ২৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশসূত্রে এ খবর জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী বাগদাদের খাদেমিয়া জেলায় ইরানি তীর্থযাত্রীরা একটি বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তার পাশেই একটি গাড়িবোমাসহ আরো কিছু বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়। এতে পাঁচজনের মৃত্যু হয়। আহত হন ১৮ জন। অন্যদিকে, বাগদাদের উত্তরপশ্চিমাঞ্চলীয় শুলা জেলায় ইরানিদের বহন করা একটি বাসে গাড়িবোমা হামলা চালানো হলে দুইজন নিহত ও আটজন আহত হন। ২০০৩ সালে সাদ্দাম হোনের সুন্নি নেতৃত্বাধীন সরকারের পতনের পর শিয়াদের পবিত্র স্থানগুলোতে ইরানি তীর্থযাত্রীদের আসা-যাওয়া বেড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০৪ঘ.