সিউল, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- কোরিয়া উপদ্বীপে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে শুক্রবার একযোগে সবচেয়ে বড় নৌ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও জাপান।
জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে এ মহড়ায় অংশ নিচ্ছে জাপান ও যুক্তরাষ্ট্রের ৪৪ হাজারেরও বেশি সেনা ও কর্মকর্তা। এছাড়াও মহড়ায় নেমেছে জাপানের ৪০ টি ও যুক্তরাষ্ট্রের ২০ টি যুদ্ধজাহাজ ও শত শত যুদ্ধবিমান।
দক্ষিণ কোরিয়ার দ্বীপে উত্তর কোরিয়ার গোলা হামলার ১০ দিন পর যুক্তরাষ্ট্র ও জাপানের এ যৌথ মহড়া শুরু হলো।
দক্ষিণ কোরিয়ার পর্যবেক্ষকরা প্রথমবারের মতো এ মহড়া দেখছে।
যুক্তরাষ্ট্র ও জাপানের মিত্রতার ৫০ বছর পূর্তি পালন উপলক্ষে এ মহড়া চলছে। তাছাড়া, কোরিয়া উপদ্বীপে উত্তেজনার এই সময়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্রদেশগুলোর মধ্যে সংহতির বহিঃপ্রকাশ ঘটানোও মহড়ার উদ্দেশ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৬ঘ.
bdnews24