জেরুজালেম, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার ভয়াবহ দাবানলে অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। ইসরায়েলের উদ্ধারকর্মীরা একথা জানিয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম বলেছে, হাইফা নগরীর কাছে কারমেল বনে এ ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগ কিংবা সবাই একটি বাসের যাত্রী।
৫০ জন যাত্রবাহী এ বাসটি উল্টে গিয়ে আগুনের মধ্যে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
ওদিকে, ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফিল্ডও বলেছেন, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় একটি বাসে আগুন লেগে হতাহতের এ ঘটনা ঘটেছে।
ইসরায়েলের চ্যানেল টু টেলিভিশন বলেছে, বাসটি সম্ভবত দাবানল থেকে পালিয়ে বাঁচতে গিয়ে কারমেল বনের অঁকাবঁকা পাহাড়ি পথে উল্টে গেছে।
কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, কাছাকাছি এলাকার কোনো জেলখানা থেকে বন্দিদের বাসটিতে করে নিয়ে যাওয়া হচ্ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৩০৫ ঘ.
bdnews24