২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ তর্জনির পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কম

পুরুষের হাতের আঙুলের দৈর্ঘ্য প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনার ব্যাপারে আভাস দিতে পারে বলে নতুন গবেষণায় জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 08:50 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরুষের হাতের আঙুলের দৈর্ঘ্য প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনার ব্যাপারে আভাস দিতে পারে বলে নতুন গবেষণায় জানা গেছে। বিবিসিসূত্রে জানা গেছে, ব্রিটিশ জার্নাল অব ক্যান্সার-এ প্রকাশিত গবেষণায় দেখা যায়, যেসব পুরুষের তর্জনির (ইনডেক্স ফিঙ্গার) দৈর্ঘ্য অনামিকার (রিঙ ফিঙ্গার) চেয়ে বেশি তাদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত এক হাজার ৫শ' রোগীর সঙ্গে তিন হাজার সুস্থ পুরুষের মধ্যে তুলনা চালিয়ে গবেষকরা এ সিদ্ধান্তে পৌঁছেন। জন্মের আগেই মানুষের আঙুলের আকার নির্ধারিত হয়ে যায়, আর এটি মাতৃগর্ভে থাকাকালীন যৌন হরমোনের মাত্রার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয়। ওয়ারউয়িক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, যেসব মানুষ লম্বা তর্জনি নিয়ে জন্মগ্রহণ করেন, পরবর্তী জীবনে তারা প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সক্ষম হতে পারেন। এ গবেষণার অন্যতম গবেষক প্রফেসর রোস এলেস জানান, এ সম্পর্কে আরো গবেষণা প্রয়োজন। তবে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকির ব্যাপারে এই উদ্ভাবন নিশ্চিত ভাবেই সাধারণ পরীক্ষা হিসেবে ব্যবহৃত হতে পারে। ব্রিটেনের প্রোস্টেট অ্যাকশন অ্যান্ড ক্যান্সার রিসার্চ নামে দাতব্য সংস্থার অর্থায়নে এই গবেষণাটি পরিচালিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৫ঘ.