২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের সঙ্গে শান্তি প্রশ্নে গণভোট মানবে হামাস

ইসরায়েলের সঙ্গে ভবিষ্যৎ শান্তিচুক্তি প্রশ্নে ফিলিস্তিনি গণভোটের ফলাফল মেনে নেবে হামাস। গাজায় হামাসের নেতা ইসমাইল হানিয়ে বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 04:12 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

গাজা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের সঙ্গে ভবিষ্যৎ শান্তিচুক্তি প্রশ্নে ফিলিস্তিনি গণভোটের ফলাফল মেনে নেবে হামাস। গাজায় হামাসের নেতা ইসমাইল হানিয়ে বুধবার একথা বলেছেন। ফিলিস্তিনি গেরিলা দল হামাসের সনদের মূলমন্ত্র ইসরায়েলের বিলুপ্তি। কিন্তু সেই ইসরায়েলের সঙ্গেই শান্তিচুক্তি নিয়ে গণভোটের ফল মানার এ আগ্রহ দেখিয়ে হামাস তাদের দীর্ঘদিনের আপোসহীন অবস্থান থেকে সরে আসারই ইঙ্গিত দিলো। হামাস বরাবরই ফিলিস্তিনি ভূমির এক কণাও ছাড় না দেওয়ার পক্ষে কথা বলে এসেছে। কিন্তু বুধবার গাজায় এক বিরল সাংবাদিক সম্মেলনে হানিয়ে বলেছেন, "আমরা জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্তে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, ফিলিস্তিনি বন্দিমুক্তি এবং শরণার্থী সমস্যার সমাধানে রাজি।" তিনি আরো বলেন, " হামাস গণভোটের ফল তাদের আদর্শ ও নীতির বিপরীতে গেলেও তা মেনে নেবে।" এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কয়েক মাস আগে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করা নিয়ে গণভোটের প্রস্তাব দিলেও হামাসের কয়েকজন নেতা তা প্রত্যাখ্যান করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০২ ঘ.