কাবুল, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আফগানিস্তানে ১৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের সর্বশেষ ফল ঘোষণা করা হয়েছে বুধবার।
এর আগে আফগানিস্তানের ৩৩ টি প্রদেশের নির্বাচনী ফল ঘোষণা করা হয়েছিলো।
কেবলমাত্র প্রযুক্তিগত ত্র"টি ও ভোটে অনিয়মের কারণে গজনি প্রদেশের ফল ঘোষণা বাকি ছিলো।
ইন্ডিপেনডেন্ট ইলেকশন কমিশন (আইইসি) এ ফল ঘোষণা করে জানিয়েছে, প্রাথমিকভাবে বিজয়ীরা তাদের আসন ধরে রাখতে পারবে।
গজনি প্রদেশ পশতুন অধ্যুষিত হলেও এখানে নির্বাচনে জাতিগত হাজারাদের বিপুল জয়ের কারণে ফল প্রকাশে বিলম্ব হয়েছে বলে জানানো হয়েছে।
সব আসন হাজারাদের দখলে চলে গেলে পশতুনরা ক্ষুব্ধ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে আইইসি গজনিতে আবারো নির্বাচন ডাকতে পারে বলে জল্পনা সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৬ ঘ.
bdnews24