২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো মহড়া পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়া নিয়ে সঙ্কটের মধ্যে পীত সাগরে বুধবারের যৌথ সামরিক মহড়া শেষে আরো মহড়া চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 10:22 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

সিউল, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--উত্তর কোরিয়া নিয়ে সঙ্কটের মধ্যে পীত সাগরে বুধবারের যৌথ সামরিক মহড়া শেষে আরো মহড়া চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। যত তাড়াতাড়ি সম্ভব এ মাসেই নতুন করে নৌ মহড়া চালানো হবে এবং বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। কোরীয় উপদ্বীপে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আরো সামরিক মহড়া চালানোর এ পদক্ষেপ উত্তেজনা আরো বাড়াবে বলেই মনে করা হচ্ছে। উত্তর কোরিয়া স