সিউল, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কোরিয়া উপদ্বীপে উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া মঙ্গলবার প্রথম তাদের পরমাণু কর্মসূচির বিস্তারিত বিবরণ দিয়েছে। হাজার হাজার সেন্ট্রিফিউজ চালু থাকার কথা জানিয়েছে পিয়ংইয়ং।
পরমাণু অস্ত্র সমৃদ্ধ উত্তর কোরিয়ায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির বিষয়টি প্রকাশ পায় নভেম্বরের শুরুতে। এ সময় যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞানী উত্তর কোরিয়া সফর করতে গেলে তাকে শত শত সেন্ট্রিফিউজ দেখানো হয়।
উত্তরের প্রধান পরমাণু স্থাপনায় আধুনিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি দেখে রীতিমত স্তম্ভিত হয়েছেন বিশেষজ্ঞরা।
এই কর্মসূচি প্রকাশ পেতে না পেতেই উত্তর কোরিয়া গোলা হামলা চালিয়ে বসে দক্ষিণ কোরিয়ার দ্বীপে।
এ ঘটনার মাত্র এক সপ্তাহ পেরিয়েছে। উত্তেজনা এখনো কমেনি। এরইমধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পর্কে নতুন করে খুঁটিনাটি তথ্য দিলো উত্তর কোরিয়া।
'দ্য রডং সিনমান' পত্রিকা জানিয়েছে, "স
bdnews24