২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ.কোরিয়া নিয়ে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-জাপান- দ.কোরিয়া

উত্তর কোরিয়া সঙ্কট নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 08:50 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

টোকিও, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া সঙ্কট নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ ডিসেম্বর ওয়াশিংটনে এই বৈঠক হবে বলে সোমবার নিক্কেই সংবাদ সংস্থাসূত্রে জানা গেছে। 'সংশ্লিষ্ট বিষয়ের ঘনিষ্টসূত্র'র উদ্ধৃতি দিয়ে নিক্কেই জানিয়েছে, চীনকে দিয়ে তার মিত্র উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণের ব্যাপারে সফল হওয়ার ব্যাপারে ওই তিনরাষ্ট্র আশাবাদী। চীন প্রস্তাবিত উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ব্যাপারে ছয় জাতির বৈঠকের ব্যাপারেও দেশ তিনটির মন্ত্রীরা আলোচনা করবেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। তবে, সত্যিই এ বৈঠক হচ্ছে কিনা এ ব্যাপারে নিশ্চিত করতে অপারগতা জানিয়েছেন হোয়াইট হাউজের কর্মকর্তারা। তারা শুধু জানিয়েছে, উত্তর কোরিয়ার বর্তমান অবস্থা থেকে উত্তরণে নিয়ে দক্ষিণ কোরিয়া, জাপান ও অন্যান্য অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্র পরামর্শ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৬ঘ.