কানকুন, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মেক্সিকোর কানকুন এ সোমবার থেকে শুরু হয়েছে দু'দিনব্যাপী জলবায়ু সম্মেলন। এতে অংশ নিচ্ছেন বিশ্বের প্রায় ২শ টি দেশের নেতারা।
বিভিন্ন ইস্যুতে ধনী ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে ব্যবধান দূর করতে একমত হওয়ার চেষ্টা চলবে এ সম্মেলনে।
বিশ্বে জলবায়ু পরিবর্তন রোধ কর্মসূচির জন্য তহবিলের ব্যবস্থা করা, পরিবেশ রক্ষা এবং বিশ্ব উষ্ণায়ন রোধের প্রস্তুতি নিয়েও নেতারা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চালাবেন।
তাছাড়া গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে নির্ধারিত লক্ষ্যমাত্রা চূড়ান্ত করাও এ সম্মেলনের লক্ষ্য।
গত বছর কোপেনহেগেন জলবায়ু সম্মেলন তেমন কোনো ফল বয়ে না আনায় এ সম্মেলনেও বড় ধরনের কোনো অগ্রগতির সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৯ ঘ.
bdnews24