জেনেভা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০৫০ সাল নাগাদ রুটি-রুজির সন্ধানে নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া মানুষের সংখ্যা হবে সাড়ে চল্লিশ কোটি।
সোমবার জেনেভা ভিত্তিক 'ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন'র (আইওএম) এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
ওই সময়ে অভিবাসীর এ সংখ্যা হবে বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৭ শতাংশ।
গ্রাম থেকে মানুষ শহরমুখী হওয়ায় বিশ্বের দেশগুলোতে অভ্যন্তরীণ অভিবাসীর সংখ্যাও বাড়ছে বলে জানায় আইওএম।
এ বছর বিশ্বে নিজ দেশের মধ্যে স্থানান্তরিত হওয়া ও বিদেশে যাওয়া অভিবাসীর সংখ্যা এক শ' কোটিতে পৌঁছেছে বলে জানায় সংস্থাটি।
বিবৃতিতে আইওএম বলেছে, "আগামী কয়েক দশকে আন্তর্জাতিক অভিবাসন বাড়বে এবং তা জটিল হবে।"
"গত ২০ বছরের মতো অভিবাসীর সংখ্যা বাড়তে থাকলে ২০৫০ সাল নাগাদ বিশ্বে আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা সাড়ে চল্লিশ কোটি হতে পারে।" বলে আইওএম।
প্রতি দুই বছরে এ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।
আইওএম'র যুক্তরাষ্ট্রের মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং বলেন, অভিবাসীর ও দেশের স্বার্থ বিবেচনায় রেখে সরকারগুলোকে এখন অভিবাসনের ক্ষেত্রে দীর্ঘ মেয়াদি নীতি নির্ধারণ করতে হবে।
আইওএম জানায়, অন্য দেশে যাওয়া অভিবাসীর সংখ্যা ২০০৫ সালে ছিলো ১৯ কোটি দশ লাখ। আর গত বছরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ কোটি ৪০ লাখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩৪৮ঘ.
bdnews24