২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের সহস্রাধিক গ্রামবাসী থাইল্যান্ডে পাড়ি জমিয়েছে

মিয়ানমারের সেনাবাহিনী ও আদিবাসী কারেন বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের পর এক হাজারের বেশি গ্রামবাসী প্রতিবেশি দেশ থাইল্যান্ডে পাড়ি জমিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 07:42 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

থাইল্যান্ড, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের সেনাবাহিনী ও আদিবাসী কারেন বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের পর এক হাজারের বেশি গ্রামবাসী প্রতিবেশি দেশ থাইল্যান্ডে পাড়ি জমিয়েছে। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা একথা জানিয়েছেন। চলতি মাসে দ্বিতীয়বারের মতো শনিবার মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে ডেমোক্র্যাটিক কারেন বুদ্ধিস্ট আর্মি (ডিকেবিএ) বিদ্রোহীদের সংঘর্ষ হয়। সেদিনই দুই শ'র মতো গ্রামবাসী পালিয়ে সীমানা পার হয়ে থাইল্যান্ডের মায়ে সোত শহরে গিয়ে আশ্রয় নেয়। আর রোববার হাজারেরও বেশি গ্রামবাসী থাইল্যান্ডের ওই শহরে গিয়ে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের মিয়াদি শহরের কিছু এলাকা কারেন বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নিলে ৮ নভেম্বর সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ পর্যন্ত মিয়ানমারের ১২ শ' নাগরিক থাইল্যান্ডে পাড়ি জমিয়েছে। ১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর স্বায়ত্তশাসনের দাবিতে বিভিন্ন জাতি গোষ্ঠী মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩৩৭ঘ.