২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়া সঙ্কট নিয়ে জরুরি আলোচনার আহ্বান চীনের

কোরিয়া উপদ্বীপ সঙ্কট নিরসনে রোববার জরুরি আলোচনা আহ্বান করেছে চীন। সিউল এবং টোকিও এ আলোচনা প্রস্তাব পর্যালোচনা করে দেখবে বলে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 01:11 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

বেইজিং, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)----কোরিয়া উপদ্বীপ সঙ্কট নিরসনে রোববার জরুরি আলোচনা আহ্বান করেছে চীন। সিউল এবং টোকিও এ আলোচনা প্রস্তাব পর্যালোচনা করে দেখবে বলে জানিয়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার মুখে ক্ষেপণাস্ত্র মোতায়েনে তৎপর উত্তর কোরিয়াকে বাগে আনতে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তর্জাতিক চাপের পর চীন দুই কোরিয়াকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছে। চীন বলেছে, উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় জড়িত দেশগুলোর ডিসেম্বরেই বৈঠকে বসা উচিত। এ ছয় জাতি নিরস্ত্রীকরণ আলোচনার লক্ষ্য উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা। আলোচনায় জড়িত দেশগুলো হচ্ছে, দুই কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়া। চীনের এক কূটনীতিক উ দাওয়েই এক সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে অবিলম্বে ছয়টি দেশকে বৈঠকে বসার ওই আহ্বান জানান। তিনি বলেন, "সতর্কতার সঙ্গে পরিস্থিতি বিশ্লেষণ করে চীন তাদের পক্ষ থেকে ছয়জাতি নিরস্ত্রীকরণ আলোচনায় জড়িত ছয় পক্ষের প্রতিনিধিপ্রধানদের বৈঠক আহ্বান করছে। সা