২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকিলিক্স: অ্যাস্যাঞ্জকে অনুরোধ ও সতর্কতা যুক্তরাষ্ট্রের

গোপন কূটনৈতিক দলিল প্রকাশ না করতে উইকিলিক্সকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 12:43 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপন কূটনৈতিক দলিল প্রকাশ না করতে উইকিলিক্সকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, ইসরায়েল, রাশিয়া ও তুরস্ক বিষয়ে যুক্তরাষ্ট্রের নানা গোপন কর্মকাণ্ড এবং দেশগুলি সম্পর্কে মার্কিন কূটনীতিকদের দৃষ্টিভঙ্গির গোপন নথি উইকিলিক্স এবার প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। রোববার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার জুলিয়ান অ্যাস্যাঞ্জকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা হ্যারল্ড হনজু কোহ। গোপান নথি প্রকাশ যুক্তরাষ্ট্রের আইনের পরিপন্থী এবং এতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও অসংখ্য মানুষ ঝুঁকিতে পড়বে বলে চিঠিতে সতর্ক করা হয় অ্যাস্যাঞ্জকে। চিঠির প্রতিক্রিয়ায় অ্যাস্যাঞ্জ বলেছেন, ঘটনার দায়িত্ব নিতে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। সোমবার উইকিলিক্স জানায়, স