ইসলামাবাদ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হামলা পরিকল্পনায় জড়িত কিংবা হামলা তৎপরতায় লিপ্ত তালেবান জঙ্গিদের সম্পর্কে তথ্য সরবরাহকারীর জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে পাকিস্তান।
একইসঙ্গে তলেবান তথ্য সরবরাহকারী যে কাউকে পাকিস্তান কিংবা বিদেশে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে সরকার।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক ইসলামাবাদে বলেছেন, "এ সমস্ত সন্ত্রাসীদের সম্পর্কে যে কেউ তথ্য দিলে আমরা তাকে ১ কোটি রুপি (১২০,০০০ ডলার) দেবো।
তাছাড়া তথ্যসরবরাহকারীকে সপরিবারে দেশে যেকোনো জায়গায় পুনবার্সন করা হবে। এমনকি তালেবানরা তার কোনো ক্ষতি করবে এমন আশঙ্কা থাকলে বিদেশেও তার বসবাসের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শুক্রবার ইসলামাবাদের পার্লামেন্টে এবং মসজিদে জঙ্গি হামলার চক্রান্ত নস্যাৎ করেছে এবং আত্মঘাতী বোমা হামলাকারী সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে।
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ পাকিস্তান স
bdnews24