২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে পুলিশ দপ্তরে হামলা, নিহত ১২

আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশের পুলিশ সদর দপ্তরে দুই আত্মঘাতী বোমারুর হামলায় অন্তত ১২ কর্মকর্তা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশের পুলিশ সদর দপ্তরে দুই আত্মঘাতী বোমারুর হামলায় অন্তত ১২ কর্মকর্তা নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে অন্তত ১৩ জন। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে বলে বিবিসি জানিয়েছে। ২০ মিনিটের ব্যবধানে পুলিশ কর্মকর্তার পোশাকে দুই আত্মঘাতী হামলাকারী পুলিশের প্রাদেশিক সদর দপ্তরের ভেতরে ঢুকে এ হামলা চালায়। পাকতিকা প্রাদেশিক পরিষদের প্রধান নওয়াব ওয়াজিরি বার্তা সংস্থা এপিকে বলেন, "হতাহতের সংখ্যা অনেক। ওই জায়গা রক্তে ভিজে গেছে।" পাকিস্তানের সীমান্তবর্তী পাকতিকায় তালেবানের শক্ত ঘাঁটি রয়েছে। গত মে মাসে এ প্রদেশের উরগুন জেলায় এক দল আত্মঘাতী একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালালে অন্তত এক পুলিশ সদস্য ও চার হামলাকারী নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/২০১৩ ঘ.