২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার ঠোঁটে ১২ সেলাই

বাস্কেটবল খেলার সময় ঠোঁটে আঘাত পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তার ঠোঁটে ১২টি সেলাই দিতে হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 02:49 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস্কেটবল খেলার সময় ঠোঁটে আঘাত পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তার ঠোঁটে ১২টি সেলাই দিতে হয়েছে বলে বিবিসি জানিয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, শুক্রবার সকালে ওয়াশিংটনের ফোর্ট ম্যাকনাইরে বাস্কেটবল খেলার সময় ওবামার ঠোঁটে অসাবধানতাবশত এক খেলোয়াড়ের কনুইয়ের আঘাত লাগে। বিবিসি বলছে, ওবামাকে হোয়াইট হাউজে ঠোঁটে বরফ চেপে ধরা অবস্থায় দেখা গেছে। হোয়াইট হাউজের মুখপাত্র রবার্ট গিবস শুক্রবার এক বিবৃতিতে বলেন, "খেলার সময় প্রেসিডেন্টের ঠোঁটে অসাবধানতাবশত প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কনুইয়ের আঘাত লাগে [...] এ কারণে প্রেসিডেন্টকে হোয়াইট হাউজের চিকিৎসা দলের কাছে আজ ১২টি সেলাই নিতে হয়েছে।" ওবামার ক্ষত স্থানটি অনুভূতি শূন্য করে সেলাই দেওয়া হয় বলেও জানান গিবস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/০৮৩৮ ঘ.