সিউল, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ কোরীয় দ্বীপে উত্তর কোরিয়ার হামলার পর চীনের উপকূলরেখার কাছে সিউল-ওয়াশিংটন সামরিক মহড়া শুরুর আগ মুহুর্তে পরিস্থিতি যুদ্ধের দিকে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।
উত্তর কোরিয়ার গোলা হামলার দুর্বল পাল্টা জবাব নিয়ে সমালোচনার মুখে দক্ষিণ কোরিয়া তাদের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে একজন পেশাদার সেনার নাম ঘোষণার পর চীন এ সতর্কবার্তা জানালো।
এর আগে উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নিয়ে একই হুঁশিয়ারি দিয়েছে।
এ মহড়ার পরিকল্পনা কোরীয় উপদ্বীপের পরিস্থিতিকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে তারা।
ওদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, "চীনের বিশেষ অর্থনৈতিক জোনে (চীনা উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল জুড়ে বি
bdnews24