২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আফগান সমস্যা সমাধানে আল কায়েদার কোনো স্থান নেই'

রাজনৈতিক ভাবে আফগানিস্তানের সমস্যা সমাধানে আল-কায়েদার জন্য কোনো স্থান নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 09:22 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

লন্ডন, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাজনৈতিক ভাবে আফগানিস্তানের সমস্যা সমাধানে আল-কায়েদার জন্য কোনো স্থান নেই। পাকিস্তানের এক শীর্ষ রাজনীতিক বৃহস্পতিবার একথা জানিয়েছেন। তালেবানের প্রতি সহানুভূতিশীল পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের সদস্য মাওলানা ফজল-উর-রেহমান বলেন, "এতে হয় তারা সব শর্ত মেনে নেবে অথবা এ অঞ্চল ত্যাগ করবে।" তবে আফগান যুদ্ধ শেষ করতে তিনি তালেবানের সঙ্গে আলোচনার পক্ষে বলে মত প্রকাশ করেন। এ অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির কারণে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গা ঢাকা দিয়ে থাকা তালেবানের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের জামাত-ই-উলেমা-ই-ইসলামের প্রধান রেহমান বলেন, "এক সময়ের ক্ষমতাসীনরা এখন একটি সমাধানের জন্য প্রস্তুত। আর তাতে আল কায়েদার জন্য জায়গা ছোটো হয়ে আসবে।" "আল কায়েদাকে সব শর্ত মেনে নিতে হবে অথবা এ অঞ্চল ছেড়ে যেতে হবে।" বলে তিনি মন্তব্য করেন। তবে 'সব শর্ত মেনে নেওয়া' বলতে কি বোঝাতে চাইছেন তা স্পষ্ট করেননি রেহমান। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আফগান-পাকিস্তান সীমান্তে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে মরিয়া তালেবানের মূল নেতৃত্ব। এজন্য তারা যে কোনো কিছু করতে পারে। কারণ এ অঞ্চলই তাদের জন্য সবচেয়ে নিরাপদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৫১৮ঘ.