২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নথি ফাঁস নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র'

পুনরায় গোপন নথি ফাঁসের আগে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে মিত্র দেশ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক ও নরওয়ের সঙ্গে আলোচনা করেছে বলে জানিয়েছে উইকিলিকস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 08:20 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ওয়াশিংটন, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পুনরায় গোপন নথি ফাঁসের আগে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে মিত্র দেশ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক ও নরওয়ের সঙ্গে আলোচনা করেছে বলে জানিয়েছে উইকিলিকস। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার উইকিলিকস একথা জানায়। আগামী কয়েক দিনের মধ্যে ফাঁস হতে যাওয়া নথি নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা মিত্র পাঁচটি দেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে বলে টুইটার বার্তায় জানায় উইকিলিকস। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবার বলেছেন, সম্ভাব্য নথি ফাঁস বিষয়ে বিদেশি সরকারগুলোকে জানিয়েছে ওয়াশিংটন। রাশিয়া, আফগানিস্তান ও মধ্য এশিয়ার অন্যান্য দেশের রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত কয়েক হাজার গোপন দলিল প্রকাশের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠসূত্র বুধবার রয়টার্সকে বলেন, উইকিলিকসের হাতে পড়া এসব গোপন নথি বিদেশি সরকারগুলোর জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন ভিত্তিক দৈনিক আল হায়াতের মতে, উইকিলিকসে ফাঁস হতে যাওয়া নথিতে, ইরাকে আল কায়েদাকে তুরস্কের সহায়তা ও তুরস্কের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পায় বলে তথ্য রয়েছে। অক্টোবরে ইরাক যুদ্ধ নিয়ে ৪০ হাজার গোপন মার্কিন দলিল প্রকাশ করে উইকিলিকস। এবার তার চেয়ে সাতগুণ বেশি নথি প্রকাশ করা হবে বলে চলতি সপ্তাহের শেষ দিকে জানায় ওয়েবসাইটটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪১৮ঘ.