২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে শোক, খনি দুর্ঘটনা তদন্তের প্রতিশ্র"তি

নিউজিল্যান্ডে খনি দুর্ঘটনায় নিহত ২৯ শ্রমিকের স্মরণে বৃহস্পতিবার পালিত হচ্ছে শোক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 10:53 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

নিউজিল্যান্ড, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নিউজিল্যান্ডে খনি দুর্ঘটনায় নিহত ২৯ শ্রমিকের স্মরণে বৃহস্পতিবার পালিত হচ্ছে শোক। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। খনি দুর্ঘটনা তদন্তের প্রতিশ্র"তি দিয়েছে সরকার। নিউজিল্যান্ড বেতারে প্রধানমন্ত্রী জন কি দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তের প্রতিশ্র"তি দেন। তিনি বলেন, খনিতে কি ঘটেছিলো তা আমাদের জানা প্রয়োজন। আর এর উত্তর দিতে আমরা নিহতদের পরিবারগুলোর কাছেও দায়বদ্ধ। নিউজিল্যান্ডের পাইক রিভার কয়লাখনিতে পাঁচদিন ধরে আটকে থাকা ২৯ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবর বুধবার জানিয়েছে পুলিশ। গত শুক্রবার রাতে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার কারণে নিউজিল্যান্ডের পাইক রিভার কয়লাখনি বিস্ফোরণ ঘটে। এতে খনির অভ্যন্তরে আটকা পড়েন ২৯ শ্রমিক। শ্রমিকদের স্বজনেরা চেয়েছিল উদ্ধারকারী দল খনির ভেতরে ঢুকে তাদের স্বামী-সন্তানদের খোঁজ করুক, কিন্তু বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকায় এবং আরো বিস্ফোরণের আশঙ্কায় খনির ভেতরে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি। শ্রমিকদের সবারই বয়স ১৭ থেকে ৬২ বছরের মধ্যে। উদ্ধারকারীরা খনির ভেতরে রোবট পাঠিয়ে কেউ বেঁচে আছে কি না তা জানার চেষ্টা করে। তবে এতে কারো জীবিত থাকার আভাস পাওয়া যায়নি। বুধবার সকালেও উদ্ধারকারীরা আশা প্রকাশ করেন যে, বিষাক্ত গ্যাসের মাত্রা কমে আসবে এবং উদ্ধারকারীরা ভেতরে ঢুকতে সক্ষম হবে। কিন্তু তার কয়েক ঘণ্টা পরই খনির অভ্যন্তরে দ্বিতীয় দফা বিস্ফোরণ ঘটে। গ্রেমাউথ শহরের মেয়র টনি ককসহর্ন বলেন, "প্রথম বিস্ফোরণ থেকে দ্বিতীয় বিস্ফোরণটি আরো ব্যাপক ও ভয়াবহ। আর এ কারণেই নিশ্চিতভাবেই সবার মৃত্যু হয়েছে।" শ্রমিকদের মধ্যে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন নাগরিকও রয়েছেন। বিস্ফোরণের পর খনি থেকে পাঁচজন বের হয়ে আসতে সক্ষম হলেও বাকি ২৯ জন আটকা পড়েন। এর আগে ১৯৬৭ সালে নিউজিল্যান্ডের একই অঞ্চলে ভয়াবহ খনি বিস্ফোরণে ১৯ শ্রমিক নিহত হয়। তারও আগে ১৮৯৬ সালে এই অঞ্চলের এক কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ৬৫ জনের মৃত্যু হয় বলে বিবিসি সূত্রে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১১৩১ঘ.