২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিরি ট্রাইবুনালের সমর্থনে লেবাননের প্রধানমন্ত্রী

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরির হত্যাকাণ্ড বিচারে গঠিত জাতিসংঘ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রমে সমর্থন জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী সাদ আল হারিরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 09:40 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

বৈরুত, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরির হত্যাকাণ্ড বিচারে গঠিত জাতিসংঘ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রমে সমর্থন জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী সাদ আল হারিরি। সাদ আল হারিরি প্রয়াত রফিক আল হারিরির ছেলে। ২০০৫ সালে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত রফিক আল হারিরির ছেলে বর্তমান প্রধানমন্ত্রী সাদ আল হারিরি। পশ্চিমা কূটনীতিক ও লেবাননের রাজনীতিকদের ধারণা, এ বছরের শেষ দিকে অথবা ২০১১ সালের শুরুর দিকে হারিরি হত্যাকাণ্ডে দেশটির শিয়া গেরিলা গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের জড়িত থাকার বিষয়ে প্রতিবেদন দেবে জাতিসংঘ ট্রাইবুনালের তদন্ত দল। তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে সাদ আল হারিরি বলেন, "নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক ট্রাইবুনাল কাজ করছে। তাই কেউ তা অস্বীকার করতে পারে না।" "সব সময় এ বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে দেখেছি দেশের ক্ষতি হয়েছে। উত্তেজনার মুখেই আমাদের আলোচনা করতে হবে। এবার কোনো সমস্যা হবে না এবং কেউ আমাদের দ্বন্দ্বের মধ্যে ফেলতে পারবে না।" বর্তমানে দেশটির জাতীয় ঐক্য সরকারের অংশীদার হিজবুল্লাহ হারিরি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে বরাবরই অস্বীকার করেছে। এর আগে হারিরি হত্যাকাণ্ডে হিজবুল্লাহর সদস্যরা জড়িত বলে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে বলে ইঙ্গিত দিয়ে কানাডার এক টেলিভিশনে সংবাদ স