কাবুল, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে ১৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে গজনি প্রদেশ বাদে বাকী সব প্রদেশের ফল বুধবার ঘোষণা করেছেন নির্বাচনী কর্মকর্তারা।
প্রযুক্তিগত সমস্যার কারণে গজনির ফল ঘোষণা বাকি রাখা হয়েছে বলে কাবুলে সাংবাদিকদের জানিয়েছেন ইন্ডিপেনডেন্ট ইলেকশন কমিশনের (আইইসি) চেয়ারম্যান ফজিল আহমেদ মানাওয়ি।
অন্য ৩৩ টি প্রদেশের ফল নির্বাচনী কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে এবং ১ সপ্তাহের মধ্যেই নতুন পার্লামেন্ট গঠিত হতে পারে বলে জানান তিনি।
১৮ সেপ্টেম্বরের এ নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগের কারণে পল প্রকাশে এ বিলম্ব হলো।
এর মধ্যে জালিয়াতির অভিযোগ তদন্ত এবং বিজয়ী মোট ২৪ জন প্রার্থী নির্বাচনে অযোগ্য ঘোষিত হওয়ায় নির্বাচন নিয়ে জনমনে ক্ষোভ সঞ্চার হয়েছে।
তারা এ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভ করে আসছে।
নির্বাচনে জালিয়াতি, অনিয়মের অভিযোগ নিয়ে সংশয় এবং বিক্ষোভকারীদের নির্বাচন বাতিলের দাবির মুখেও মানাওয়ি বলেছেন, আরেকটি নির্বাচন অনুষ্ঠানের কোনো পরিকল্পনা করছেন না তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৮ ঘ.
bdnews24