নমপেন, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কম্বোডিয়ার রাজধানীতে পানি উৎসব চলাকালে একটি সেতুতে সমবেত লোকজনের মধ্যে হঠাৎ আতঙ্ক দেখা দেওয়ায় পদপিষ্ট হয়ে নিহত হয়েছে অন্ততপক্ষে ৩৪৫ জন। আহত হয়েছে আরো বহু মানুষ।
কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম একথা মঙ্গলবার একথা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পানি উৎসব ও কনসার্ট দেখতে সোমবার সন্ধ্যায় ছোট্ট ওই সেতুর ওপর অসংখ্য মানুষ জড়ো হয়। এ সময় কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/সিআর/০৯১২ঘ.
bdnews24