২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে বিচারমন্ত্রীর পদত্যাগ

অসতর্ক মন্তব্যের জেরে সোমবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জাপানের বিচারমন্ত্রী মিনোরু ইয়ানাগিডা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 11:33 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

টোকিও, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-অসতর্ক মন্তব্যের জেরে সোমবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জাপানের বিচারমন্ত্রী মিনোরু ইয়ানাগিডা। নিজের দায়িত্ব সম্পর্কে কৌতুক করে ইয়ানাগিডা বলেছিলেন, " আমার কাজ খুব সোজা। পার্লামেন্টে কথা বলার সময় আমাকে কেবল দুটো জিনিস মনে রাখতে হয় যে, নির্ধারিত কোনো বিষয়ে কথা বলবো না, আর আমি আইন ও প্রমাণের ভিত্তিতে সব কিছু করছি।" এ মাসের শুরুর দিকে নিজ সংসদীয় এলাকা হিরোশিমায় একথা বলেন ইয়ানাগিডা। কিন্তু তার এ বক্তব্যের তীব্র সমালোচনা করে প্রধান বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। নিজের দায়িত্ব কতো সহজ তা বোঝাতে ওই বক্তব্য দেন তিনি। কিন্তু এটি নিয়ে বিরোধীদের সমালোচনা মুখেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ইয়ানাগিডা। ইয়ানাগিডার পদত্যাগের কারণে জাপানের ৫২ শ' ৭০ কোটি ডলারের অতিরিক্ত বাজেট পাশ হওয়া পিছিয়ে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বাজার চাঙ্গা করতে আগামী বুধবারই এ অতিরিক্ত বাজেটের বিল পার্লামেন্টে তোলার আশা ছিলো প্রধানমন্ত্রী নাওতো কানের নেতৃত্বাধীন সরকারের। গত মঙ্গলবার পার্লামেন্টের নিুকক্ষে বিলটি পাশ হয়। তবে এলডিপি নিয়ন্ত্রিত পার্লামেন্টের উচ্চকক্ষে বিলটি পাশ হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭২৮ ঘ.