তেহরান, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, মেয়েদের বিয়ে হওয়ার উপযুক্ত বয়স ১৬ থেকে ১৮ বছর।
ইরানের সংবাদ মাধ্যম রোববার এ খবর জানিয়েছে।
আহমাদিনেজাদের উদ্ধৃতি দিয়ে মারদোমসালারি পত্রিকা জানিয়েছে, "মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স ১৬ থেকে ১৮ বছর এবং ছেলেদের ক্ষেত্রে তা ১৯ থেকে ২১ বছর।"
তরুণ ভোটারদের সমর্থন লাভের জন্য সরকার এ ধরনের ঘোষণা দিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি রাজনৈতিক বিশ্লেষক বলেন, "২০১২ সালে আমাদের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই কট্টরপন্থীরা চেষ্টা করছেন তরুণ ভোটারদের মন জয় করতে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪৪২ঘ.
bdnews24