লন্ডন, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, দেশে অভিবাসন অপ্রত্যাশিতভাবে বেড়ে গেছে এবং তা অবশ্যই কমাতে হবে।
তবে কেবল মেধাবী জনবলের অভিবাসন নিশ্চিত করা প্রয়োজন বলে রোববার মন্তব্য করেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে দেশটিতে দক্ষ জনশক্তির প্রবেশ এক চতুর্থাংশ কমানোর ব্যাপারে দেশটির অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটির সুপারিশের কয়েকদিনের মাথায় তিনি এ কথা বললেন।
স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন "গত কয়েক বছরে ২ লাখ মানুষকে ব্রিটেনে অভিবাসন দেওয়া হয়েছে। আর তার অর্থ হচ্ছে, প্রতি দশ বছরে অতিরিক্ত ২০ লাখ মানুষের অভিবাসন হচ্ছে ব্রিটেনে।"
তিনি আরো বলেন "এটা অপ্রত্যাশিতভাবে বেশি এবং এটা কমানো উচিত। ব্যবসা ক্ষেত্রে শুধু মেধাবীদের নিলে অভিবাসনের এ হার কমে যাবে।"
তবে এই পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ব্রিটিশদের প্রতিযোগিতাপূর্ণ অভিবাসন ব্যবসার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বর্তমানের প্রতি এক লাখের জায়গায় দশ হাজার মানুষ অভিবাসী হতে পারে।
অভিবাসী কামনোর প্রতিশ্র"তি গত নির্বাচনে কনজারভেটিভ পার্টির জয়ের অন্যতম কারণ বলেও তিনি জানান।
তবে কনজারভেটিভ নেতৃত্বাধীন জোট অন্যান্য শরিক দলগুলোর অভিবাসন কমানোর সিদ্ধান্তে খুব একটা সমর্থন নেই।
যুক্তরাজ্যের সরকারি সূত্র জানিয়েছে, ২০০৯ সালে যে সংখ্যক মানুষ দেশটি ছেড়েছে তার চেয়ে ১ লাখ ৯৬ হাজার বেশি মানুষ সেখানে অভিবাসী হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/সিআর/১৩১৩ঘ.
bdnews24