২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের কয়লা খনিতে বন্যায় আটকা পড়েছে ২৮ শ্রমিক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যায় একটি কয়লা খনিতে রোববার আটকা পড়েছেন ২৮ জন শ্রমিক। সিনহুয়া সংবাদ সংস্থাসূত্রে এ খবর জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 04:29 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

বেইজিং, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যায় একটি কয়লা খনিতে রোববার আটকা পড়েছেন ২৮ জন শ্রমিক। সিনহুয়া সংবাদ সংস্থাসূত্রে এ খবর জানা গেছে। প্রাদেশিক নিরাপত্তা ব্যুরোসূত্রে সিনহুয়া জানায়, ওয়েডম্যান প্রদেশের বাস্তিয়ান কয়লা খনির অভ্যন্তরে ৪১ জন কর্মরত ছিলেন। সেখানে আকস্মিক বন্যা দেখা দিলে ১৩ জন শ্রমিক বেড়িয়ে আসতে সক্ষম হন। কিন্তু বাকিরা আটকা পড়েন। নিরাপত্তা ব্যুরোর মুখপাত্র জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের প্রস্তুতি চলছে। তবে শ্রমিকরা ঠিক কোথায় অবস্থান করছেন এবং তাদের বর্তমান অবস্থা কি তা এখনো জানা সম্ভব হয়নি। নিরাপত্তা ঘাটতিজনিত কারণে চীনের খনিগুলো বিশ্বের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী বলে পরিচিত। শুধু ২০০৯ সালেই দেশটিতে খনি দুর্ঘটনায় ২ হাজার ৬শ'রও বেশি শ্রমিকের প্রাণহানি ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৫ঘ.