২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট আকারে হামলা চালিয়ে যাওয়ার হুমকি আল কায়েদার

পণ্যবাহী বিমানে পার্সেল বোমা পাঠানোর মতো করে ছোট আকারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরো হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের আল কায়েদা শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 11:55 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

দুবাই, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পণ্যবাহী বিমানে পার্সেল বোমা পাঠানোর মতো করে ছোট আকারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরো হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের আল কায়েদা শাখা। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতিকে ধ্বংস করতে ছোট আকারে এ হামলা চলবে এবং বিশেষত বিমান শিল্পই এ হামলার লক্ষ্য হবে বলে জানিয়েছে তারা। আরব উপদ্বীপের আল কায়েদা গোষ্ঠী একিউএপি এক অনলাইন ম্যাগাজিনে বলেছে, গত মাসে ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রে দু টি পার্সেল বোমা পাঠাতে তাদেও মাত্র ৪ হাজার ২ শ ডলার খরচ হয়েছে। বোমা দু টি ব্রিটেন ও দুবাইয়ে ধরা পড়ার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। জঙ্গি ওয়েবসাইটে প্রকাশিত ওই ম্যাগাজিনে আরো বলা হয়, আমরা শত্র"দের বিরুদ্ধে আমাদের ছোট আকারে এ হামলার পরিকল্পনা জানাচ্ছি। যেহেতু আমরা আগেই বলেছি, বেশি মানুষকে হত্যা করা নয় বরং বিমান শিল্পে ক্ষয়ক্ষতি সাধন করাটাই আমাদের উদ্দেশ্য। কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাণিজ্য ও পরিবহনের জন্য বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট আকারে পার্সেল বোমা হামলা চালাতে সব ধরনের খরচসহ মোট খরচ ৪২০০ হয়েছে উল্লেখ করে একিউএপি জানায়, "আমরা এ ধরনের আরো অভিযান চালাব। আর এগুলো ধরা পড়লে আমাদের কিছু আসে যায় না। আমেরিকার পতন ঘটাতে আমাদের বড় ধরনের কোনো কিছু করার প্রয়োজন নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৩ ঘ.