২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় উর্ধ্বতন ফার্ক কমান্ডারকে হত্যার দাবি

কলম্বিয়ার বামপন্থী ফার্ক গেরিলাদের এক উর্ধ্বতন কমান্ডারকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 09:28 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

বোগোটা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কলম্বিয়ার বামপন্থী ফার্ক গেরিলাদের এক উর্ধ্বতন কমান্ডারকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। সান্তোস জানান, প্রাথমিক খবরে শনিবার কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী গেরিলা কমান্ডার ফাবিয়ান রমিরেজকে হত্যা করেছে বলে জানা গেছে। রমিরেজ 'রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া'র দক্ষিণাঞ্চলীয় দ্বিতীয় সর্বোচ্চ নেতা। সান্তোস বলেন, "প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া তথ্যমতে, ওই এলাকা থেকে চার বা পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সেখানে নিহতদের মধ্যে সম্ভবত ওই দুস্কৃতকারী রয়েছে।" "আমি সম্ভবত বলছি কারণ এখনো বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা তার দুটো পিস্তল, ব্যাগ, কম্পিউটার উদ্ধার করেছে।" শীর্ষ ফার্ক নেতাদের ঘনিষ্ঠ ছিলেন রমিরেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৫১৬ ঘ.