ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জকে (৩৯) একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তারে আন্তর্জাতিক পরোয়ানা জারি করেছে সুইডেনের একটি আদালত।
বিবিসি প্রকাশিত এক খবরে বলা হয়েছে, তার বিরুদ্ধে ধর্ষণ, যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ থাকলেও তিনি (জুলিয়ান) তা অস্বীকার করেছেন।
গত অগাস্টে সুইডেন ভ্রমণের পর তার বিরুদ্ধে এসব অভিযোগ ওঠে। অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান বলছেন, এ অভিযোগ তার বিরুদ্ধে অপপ্রচারের অংশ।
ইরাক ও আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর কর্মকাণ্ড বিষয়ে সা
bdnews24