লিসবন, নভেম্বর ২০ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- লিসবন সম্মেলনে শনিবার আফগানিস্তানের পূর্ণ নিরাপত্তাভার ২০১৪ সালের শেষ নাগাদই আফগান বাহিনীর হাতে তুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ন্যাটো।
তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব ওই সময়ের মধ্যে আফগান বাহিনীর হাতে তুলে দেওয়া এবং ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর যুদ্ধাভিযান শিথিল করার পরিকল্পনা অনুমোদন করেছেন নেতারা।
তবে তালেবান লড়াইয়ের মুখে আফগানিস্তানকে একা ফেলে না যাওয়ারও প্রতিশ্র"তি দিয়েছেন তারা।
এর মধ্য দিয়ে তারা পুনরায় আশ্বস্ত করেছন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে। যিনি ২০১৪ সালের শেষ নাগাদই নিরাপত্তা পুরোপুরি আফগান বাহিনীর হাতে চান এবং সেইসঙ্গে চান বিদেশি সেনা সংখ্যাও বহুলাংশে কমে আসুক। কেবল প্রশিণ সহায়তার জন্য থকুক গুটিকয়েক সেনা।
তবে আফগানিস্তানে সহিংসতা বেড়ে যেতে থাকায় সময়মতো এ ল্য অর্জন সম্ভব নাও হতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন কয়েকজন ন্যাটো নেতা।
বিশেষ করে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের আগে যুদ্ধাভিযান শেষ করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা। কারণ, প্রেসিডেন্ট বারাক ওবামা এখনো যুদ্ধাভিযান শেষ করার কোনো দিন নির্ধারণ করেননি।
তাছাড়া, আফগানিস্তানে ক্রমবর্দমান সহিংসতার কারণে সময়সীমার মধ্যে নিরাপত্তাভার হস্তান্তর নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ।
তারপরও কারজাইকে সময়মতো ল্য অর্জনের আশ্বাস দিয়ে ন্যাটো মহাসচিব আন্ডার্স ফ রাসমুসেন বলেছেন, "আজ আফগানিস্তানে আমাদের অভিযানের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। আমরা দেশজুড়ে প্রতিটি জেলায় জেলায় নিরাপত্তার দায়িত্ব আফগান সরকারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করবো।"
তিনি এও বলেন, "আফগানিস্তানের শত্র"রা যদি ভাবে আমরা না যাওয়া পর্যন্ত তারা কেবলমাত্র অপো করে থাকবে তাহলে ভুল করবে। আমরা আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকব।"
রাসমুসেন বলেন, ২০১১ সাল থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে আফগানিস্তানের হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করা হবে এবং ২০১৪ সালের মধ্যে তা সম্পন্ন করা হবে।
তবে তিনি বলেন, নতুন এ প্রক্রিয়ার মানে এই নয় যে, ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তানে বর্তমানে অবস্থানরত ১ লাখ ৫০ হাজার সেনার সবই প্রত্যাহার করে নেওয়া হবে।
ওদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বলেছেন, ২০১৪ সালের মধ্যে দায়িত্ব পুরোপুরি আফগান বাহিনীর হাতে হস্তান্তও হয়ে গেলেও ন্যাটো সবসময়ই আফগানিস্তানকে সহায়তা করতে তাদের পাশে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৫৬ ঘ.
bdnews24