২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শিশু যৌন নিপীড়ন রোধে যাজকদের দায়িত্বশীল হতে হবে'

শিশু যৌন নিপীড়ন রোধে রোমান ক্যাথলিক যাজকদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে বলে জানিয়েছে ভ্যাটিকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 09:18 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ভ্যাটিকান সিটি, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শিশু যৌন নিপীড়ন রোধে রোমান ক্যাথলিক যাজকদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে বলে জানিয়েছে ভ্যাটিকান। বিশ্বজুড়ে যাজকদের শিশু যৌন নিপীড়নের কেলেঙ্কারি ছড়িয়ে পড়ার পর এক বিবৃতিকে একথা জানায় ভ্যাটিকান। শুক্রবার কার্ডিনালদের দিনব্যাপী বৈঠক শেষে এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। এতে যৌন নিপীড়নের বিষয়টি কীভাবে সামাল দেওয়া হবে সে বিষয়ে করণীয়সহ বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতার ব্যাপারে যাজকদের জন্য নতুন একটি নির্দেশনা প্রস্তুত হচ্ছে বলেও জানানো হয়। ধর্মীয় স্বাধীনতা, যাজকদের কাছে শিশু যৌন নিপীড়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে রোমান ক্যাথলিক কার্ডিনালরা এই বিরল বৈঠকে অংশ নেন। আরো ২৪ জন নতুন কার্ডিনাল নির্বাচনের অনুষ্ঠানে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। পোপ এই কার্ডিনালের পদ সৃষ্টি করবেন। এদের মধ্যে ২০ জনের বয়সই ৮০ বছরের নিচে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫১০ঘ.