২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে ইসরায়েল সরকারে বিভক্তি

পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন বন্ধের যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব মেনে নেওয়া হবে কিনা তা নিয়ে মঙ্গলবার বিভক্তি দেখা দিয়েছে ইসরায়েলের জোট সরকারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 04:51 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

জেরুজালেম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন বন্ধের যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব মেনে নেওয়া হবে কিনা তা নিয়ে মঙ্গলবার বিভক্তি দেখা দিয়েছে ইসরায়েলের জোট সরকারে। "আমরা সত্যিই মতবিরোধে জড়িয়ে পড়ছি বলে মনে হচ্ছে।" এ মন্তব্য করেছেন ইসরায়েলের বিশিষ্ট ডানপন্থি মন্ত্রী বেন্নি বেগিন। ১৯৭০ এর দশকের শেষ দিকে যিনি মিশরের সঙ্গে শান্তি স্থাপন করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নিয়ে ইসরয়েলের মন্ত্রিসভায় ভোটাভুটির আগে সরকারে এ বিভক্তি দেখা দিলো। বেগিন বলেন, অধিকৃত অঞ্চলে ৯০ দিনের জন্য বসতিস্থাপন বন্ধ রাখার প্রস্তাবে রাজি করানোর মধ্য দিয়ে কূটনৈতিক ফাঁদে ফেলতে ইসরায়েলকে ৩ বিলিয়ন ডলারের ২০ এফ-৩৫ জঙ্গি বিমান দেওয়ার টোপ দিচ্ছে ওয়াশিংটন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার ইসরায়েলকে ইহুদি বসতিস্থাপন ৯০ দিন বন্ধ রাখার নতুন প্রস্তাব দেয়। প্রস্তাবতি এ তনি মাস বসতস্থিাপন বন্ধ রাখলে তারপর আর এর ময়োদ বাড়ানোর অনুরোধ না জানানোর প্রতশ্রি"তি দয়িছেে যুক্তরাষ্ট্র। তাছাড়া ইসরায়লেরে র্স্বাথ সংক্রান্ত কছিু র্শত পূরণরে কথাও এতে বলা হয়ছে,ে যমেন: ইসরায়লেকে আরো যুদ্ধবমিান সরবরাহে চুক্তি করা এবং ইসরায়লেরে ওপর কোনো রাজনতৈকি সদ্ধিান্ত চাপয়িে দওেয়ার প্রস্তাব জাতসিংঘ নরিাপত্তা পরষিদে উঠলে তাতে ভটেো দওেয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লিখিতভাবে এ প্রস্তাব পাওয়ার অপেক্ষায় আছেন। বুধবার এটি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোট হওয়ার কথা রয়েছে। কিন্তু এরই মধ্যে নেতানিয়াহু সরকারের উগ্রজাতীয়তাবাদীরাসহ বসতিস্থাপনপন্থি সব শরিক এমনকি তার লিকুদ পার্টির কাছ থেকেও তীব্র বিরোধিতার সম্মুখীন হচ্ছেন। বহু এমপিই ইসরায়েলের পক্ষ থেকে কোনোরকম ছাড়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশিষ্ট লিকুদ আইনপ্রণেতা জিভ এলকিন বলেছেন, "বসতিস্থাপন বন্ধের সিদ্ধান্ত ঠেকাতে আমরা যথাসম্ভব সবকিছু করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৪৭ঘ.