নয়া দিল্লি, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতে দুর্নীতি কেলেঙ্কারির মুখে টেলিযোগাযোগমন্ত্রী আন্ডিমুথু রাজার পদত্যাগের পরও তার বিরুদ্ধে অভিযোগ তদন্তের জোর দাবি জানিয়ে সোমবার পার্লামেন্টে সরকারের সংস্কার বিল আটকে দেওয়ার হুমকি দিয়েছে প্রধান বিরোধীদল।
আইন সংস্কার ও ভূমি অধিগ্রহণ বিলের বিরোধিতা করার হুমকি দিয়েছে ভারতীয় জনতা দল (বিজেপি)। আন্ডিমুন্ডু রাজা পদত্যাগের একদিন পর তারা নতুন করে এ হুমকি দিলো।
নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০০৭ সালে টেলিযোগাযোগের লাইসেন্স বরাদ্দ খাত থেকে সরকার ১ ট্রিলিয়ন রূপি রাজস্ব হারিয়েছে।
রাজা ওই সময় দরপত্র আহ্বান না করে 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে মোবাইল ফোন কোম্পানিগুলোকে টেলিযোগাযোগ ব্যবসার অনুমতি দেন বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলো।
সে অভিযোগের প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেছেন বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।
বিরোধী দলগুলোর দাবি, এভাবে ব্যবসার অনুমতি দেওয়ায় সরকার কয়েক শ' কোটি ডলার রাজস্ব হারিয়েছে।
এ বিষয়ে সংসদীয় তদন্তে সরকার রাজি না হলে সোমবার পার্লামেন্ট অধিবেশন ব্যাহত করার হুমকি দিয়ে বিজেপি'র ঊর্ধ্বতন নেতা প্রকাশ জাভাদেকার বলেন, " আমরা পার্লামেন্ট অচল করে রাখব। অন্যরাও আমাদের সঙ্গে যোগ দিয়েছে। বামপন্থিরাও একই দাবি জানাচ্ছে।"
ভারত সরকার চলতি পার্লামেন্ট অধিবেশনে শিল্প ও খনি প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ শিথিল করার বিলসহ অন্যান্য সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।
কিন্তু গত সপ্তাহে পার্লামেন্ট অধিবেশন শুরুর পর থেকে বিরোধীদল বারবার দুর্নীতি কেলেঙ্কারিতে দোষীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে অধিবেশনে বিঘ
bdnews24