২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছর বিয়ে করছেন প্রিন্স উইলিয়াম

বান্ধবী কেট মিডলটনকে আগামী বছরের অক্টোবর মাসে বিয়ে করবেন প্রিন্স উইলিয়াম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 11:53 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্ধবী কেট মিডলটনকে আগামী বছরের অক্টোবর মাসে বিয়ে করবেন প্রিন্স উইলিয়াম। বাবা প্রিন্স চার্লস ও মা প্রিন্সেস ডায়ানার ৩০তম বিয়েবার্ষিকীতে বিয়ে করতে যাচ্ছেন বৃটিশ রাজ পরিবারের পরবর্তী উত্তরাধিকারী উইলিয়াম। প্রিন্স চার্লস, উইলিয়াম ও হ্যারির বাসভবন ক্ল্যারেন্স হাউজ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে বলে বিবিসি প্রকাশিত এক খবরে বলা হয়েছে। ২৮ বছর বয়সী উইলিয়াম ও ক্যাথরিনের বিয়ে হবে লন্ডনে। উইলিয়ামের চেয়ে ক্যাথরিন ছয় মাসের বড়ো। তার বাবা মিখায়েল মিডলটন একজন ব্যবসায়ী, মা ক্যারোল সাবেক বিমানবালা। বিয়ের বিষয়টি রানী এলিজাবেথ ও পরিবারের ঘনিষ্ঠজনদের জানিয়েছেন প্রিন্স উইলিয়াম। বিয়েতে তিনি ক্যাথরিনের বাবার অনুমতিও চেয়েছেন। বিয়ের পর উইলিয়াম দম্পতি নর্থ ওয়েলসে বসবাস করবেন। বৃটিশ রাজ পরিবারের আনুষ্ঠানিক ফেসবুক পেজেও এ খবর প্রকাশ করা হয়েছে। ফেসবুক পেজে বলা হয়, মিস ক্যাথরিন মিডলটনের সঙ্গে প্রিন্স উইলয়ামের বাগদানের কথা আনন্দের সঙ্গে ঘোষণা করছেন প্রিন্স চার্লস। বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মুখপাত্র জানান, বিয়ের ঘোষণায় আনন্দ প্রকাশ করে যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৃটিশ পার্লামেন্টে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডও এ খবরে আনন্দিত। আটবছর আগে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পরস্পরের সঙ্গে পরিচিত হন উইলিয়াম ও ক্যাথরিন। বিশ্ববিদ্যালয়টি স্কটল্যান্ডের ফাইফ কাউন্টিতে। ২০০১ সালে তারা দুজনই শিল্পের ইতিহাস বিষয়ে পড়াশোনা শুরু করেন ওই বিশ্ববিদ্যালয়ে। পরে উইলিয়াম বিয়ষ বদলে ভূগোলে পড়াশোনা শুরু করেন। ২০০৫ সালে তারা