২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মঙ্গলবার মার্কিন চালকবিহীন বিমান থেকে ৪ টি ক্ষেপণাস্ত্র হামলায় অন্ততপক্ষে ২০ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 07:53 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

পেশাওয়ার, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মঙ্গলবার মার্কিন চালকবিহীন বিমান থেকে ৪ টি ক্ষেপণাস্ত্র হামলায় অন্ততপক্ষে ২০ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সকালের দিকে আফগান সীমান্তবর্তী গুলাম খান গ্রামে দূর্গের মতো একটি দালান ও একটি যানে এ ক্ষেপণাস্ত্র হামলা হয়। নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২০ বলে জানিয়েছেন ওই অঞ্চলের এক গোয়েন্দা কর্মকর্তা। জঙ্গিরা আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের পরপরই তাদের ওপর এ হামলা চলে বলে জানান তিনি। তবে কোনো নিরপেক্ষ সূত্র এ খবর নিশ্চিত করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৪৫ ঘ.